নিজস্ব মোবাইল জিপিইউ বানাবে স্যামসাং

২৮ মার্চ, ২০২৩ ১২:৪৭  

স্মার্টফোনে প্রসেসরের সঙ্গে আলাদা গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) থাকে। অধিকাংশ চিপে অন্য প্রতিষ্ঠানের জিপিইউ ব্যবহার করা হয়। সেদিক থেকে এক্সিনোস ২২০০ তে এক্সক্লিপস ৯২০ জিপিইউ ব্যবহার করেছে স্যামসাং। তবে নতুন আরেকটি সিদ্ধান্তও নিয়েছে দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তি জায়ান্টটি। নিজস্ব গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) তৈরি করবে প্রতিষ্ঠানটি।

নিজস্ব জিপিইউ বানানোর বিষয়টি নতুন নয়। সেদিক থেকে নতুন প্রতিষ্ঠান হচ্ছে স্যামসাং। বিভিন্ন কোম্পানি যখন স্মার্টফোন চিপ বাজারজাতের উদ্যোগ নেয় তখন কাস্টম জিপিইউসহ আনে। কোয়ালকম ও অ্যাপল আগে থেকেই এ কাজ করে আসছে। প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের প্রশ্ন, স্যামসাংয়ের নতুন জিপিইউ কি অ্যাড্রেনো ও অ্যাপলকে ছাড়াতে পারবে।

এক্সিনোস ২২০০ তে যে এক্সক্লিপস ২২০০ জিপিইউ ব্যবহার করা হয়েছে সেটি অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসের (এএমডি) আরডিএনএ২ আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। কাস্টম চিপসেটের জন্য স্যামসাংও একই আর্কিটেকচার ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি স্যামসাংয়ের একক জিপিইউ হবে না। কেননা আইপি তৈরিতে এএমডির সহায়তা নিতে হবে।

এক্সিনোস ২১০০ উন্মোচনের আগে স্যামসাং এআরএমের মালি জিপিইউর ডিজাইনের ওপর নির্ভরশীল ছিল। কাস্টম চিপসেট তৈরি ও বাজারজাতের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি হয়তো এআরএমের ওপর নির্ভরশীলতা কমাতে পারবে।

ডিবিটেক/বিএমটি